Advertise top
বাংলাদেশ

পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন!

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম    

পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন!
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

আগামী দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সোস্যাল মিডিয়া তোলপাড়।

 

এ্যাডভোকেট মহসিন বলেছেন, রাষ্ট্রপতি ২১ জুলাই পদত্যাগ করেছেন বলে তার কাছে খবর রয়েছে। তিনি এও জানান, রাষ্ট্রপতি আগেই বিএনপি সরকারের উদ্দেশ্যে বলেছিলেন,  যখন সরকার তাকে বলবে তখনই তিনি পদত্যাগ করবেন।

বিএনপি এবং বঙ্গভবনের একাধিক সূত্র বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের জন্য প্রস্তুতি নিয়েছেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগ করার পর চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারেন বলেও কথা রয়েছে।

 

সংবিধানের ৫০ অনুচ্ছেদে বলা আছে, স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।’ আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা আছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।

 

রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal