বরিশাল নিউজ
প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষির অভিযোগে ফাতিমা মনীষা নামের এক নারীকে পাঁচ দিনের তাৎক্ষণিক কারাদণ্ড দিয়েছেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ ।
আদালত সূত্রে জানা গেছে, যৌতুকসংক্রান্ত একটি মামলায় আজ রবিবার, ২০ জুলাই বরিশালের আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় মামলার বাদী, তার স্বামী মো. সাজ্জাদ হোসেনকে কিল-ঘুষি দেন স্ত্রী ফাতিমা। এ সময় সাজ্জাদের মাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি। ঘটনার পরপরই ভুক্তভোগী সাজ্জাদ হোসেন দণ্ডবিধি ২০২৩ ও ৫০৬(২) ধারায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সামারি ট্রায়াল পরিচালনা করে আসামি ফাতিমা মনীষাকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন