Advertise top
ধর্ম

বরিশালে কখন কোথায় ঈদুল আজহার জামাত

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৯:৫৮ এএম    

বরিশালে কখন কোথায় ঈদুল আজহার জামাত
বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ

বরিশাল নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এ জামাতে অংশ নেবার কথা রয়েছে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভাগীয় এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের।

 

কেন্দ্রীয় ঈদগাহে মহিলাদের নামাজ আদায়ের জন্য ব্যবস্থা রয়েছে।

 

এছাড়া জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টা, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

 

চরমোনাই মাদরাসা মাঠে সকাল ৮টায়, গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, নেছারাবাদ ছারছীনা দরবার শরীফে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

 

নগরীর শতাধিক মসজিদে সকাল ৮টা থেকে ১০টার মধ্যে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal