বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৯:৫২ পিএম

দেশে চারটি উপজেলাকে ভেঙ্গে নতুন আরো পাঁচটি উপজেলা গঠন করা হয়েছে। এরফলে দেশে এখন উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০।
জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে দেশে বর্তমানে মোট ৪৯৫টি উপজেলা রয়েছে।
নতুন উপজেলাগুলো হলো মোকামতলা, মাতামুহুরী, রুহিয়া, ভুল্লী ও চন্দ্রগঞ্জ। এরমধ্যে মোকামতলা করা হয়েছে বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে। কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ নামকরণ হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার, ৭ মে বিকালে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’ (নিকার)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন