Advertise top
আদালত-অপরাধ

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন ২ এপ্রিল, তফসিল ঘোষণা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০১:২৯ পিএম       

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন ২ এপ্রিল, তফসিল ঘোষণা
বরিশাল বার লোগো

বরিশাল আইনজবী সমিতি ২০২৬ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।   আইনজীবী সমিতির সভাপতি সাদেকুর রহমান লিংকন  গতরাতে এই তফসিল প্রকাশ করেন।  তফসিল অনুযায়ী আগামী ২ এপ্রিল আইনজীবী সমিতির মূল ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাদেকুর রহমান লিংকন কারাগারে থাকায় তফসিল ঘোষনা করতে দেরি হয়। তবে বিকালে তিনি জামিনে মুক্তি পেয়ে রাতেই তফসিল ঘোষণা করেন। 

 

তফসিলে ৫ মার্চ ২০২৬ তারিখে দুপুর ১টা থেকে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করার কথা জানানো হয়েছে।

 

৮ মার্চ দুপুর  ১টা থেকে  ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া হবে।

 

৯ মার্চ খসড়া তালিকা প্রকাশ,

 

১০ মার্চ ১টা থেকে ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার

 

১১ মার্চ দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

 

২এপ্রিল ২০২৬ তারিখে ভোট গহন করা হবে। এদিন  সকাল ৯টা থেকে দুপুর ১ টা এবং এবং দুপুর দেড়টা থেকে বিকাল ৪ পর্যন্ত ভোট দিবেন সদস্যরা।  এরমধ্যে ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধাহ্ন ভোজের বিরতি থাকবে।

 

বরিশাল আইনজীবী সমিতির সাবেক সম্পাদক খান মো মোর্শেদ বলেছেন, গত ৫ ফেব্রুয়ারি তারিখে আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে নির্বাচন কমিশনের নির্দেশে দেশে সব ধরণের নির্বাচন বন্ধ রাখা হয়।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal