Advertise top
রাজনীতি

২০১৮ নির্বাচন; আ’লীগ প্রার্থী ও রিটার্নিং অফিসাররের নামে মামলার নির্দেশ

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০২ পিএম       

২০১৮ সংসদ নির্বাচন; আ’লীগ প্রার্থী ও রিটার্নিং অফিসারসহ ১৪ জনের নামে মামলার নির্দেশ
বরিশাল সিএমএম কোর্ট

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর এক কর্মীকে অপহরণের অভিযোগ এনে তৎকালীন মহাজোট প্রার্থী ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক অজিউর রহমান, পুলিশ কমিশনার মো. রুহুল আমিনসহ ৩৯ জনের নামে মামলার নির্দেশ দিয়েছেন বরিশালের মুখ্য মহানগর হাকিম মো. জহির উদ্দিন।

 

বেঞ্চ সহকারী মো. আব্দুর রহমান জানান জানান, বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. মশিউল আলম খানের আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

 

বাদী যুবদল নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার কোনো নেতাকর্মী নিয়ে প্রচারে যেতে পারেনি। তখন বিএনপির প্রার্থীর সার্বক্ষণিক কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন। একদিন তারা সদর উপজেলার চন্দ্রমোহন এলাকায় প্রচারপত্র বিতরণের জন্য যাচ্ছিলেন। তিন দিক থেকে তাদের স্পিডবোটে ধাওয়া করা হয়।

 

বিশ্বাসের হাট এলাকায় পৌঁছলে নদীর ভিতর থেকে সাদা পোশাকের পুলিশ তাকে অপহরণ করে। পরে চোখ বেঁধে একটি অজ্ঞাতস্থানে নিয়ে রেখে দেয়। সেখানে তার উপর নির্যাতন করা হয়। পরে বন্দর থানায় নিয়ে তাকে দুই- তিনটি মামলার আসামি করা হয়।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে একই বছরের ১০ নভেম্বর বরিশাল সদর আসনের সাবেক এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকসহ ৩৯ জনের বিরুদ্ধে আদালতে নালিশি অভিযোগ করেছিলেন বাদী বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউল আলম খান পলাশ। তৎকালীন আদালত মামলাটিকে বন্দর থানা পুলিশের কাছে পাঠিয়ে এফআইআর করার নির্দেশ দেন।

 

বন্দর থানা পুলিশ মামলাটি তদন্তে গিয়ে দেখে ঘটনাস্থলটি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার আওতায় পড়েছে। পরবর্তীতে বন্দর থানা পুলিশ এই সংক্রান্ত একটি প্রতিবেদন আদালতে জমা দেয়। আদালত রবিবার, ২২ ফেব্রুয়ারি সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কোতয়ালি মডেল থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। ‘স্বৈরশাসন’ বহাল থাকায় নিজেদের নিরাপত্তার কথা ভেবে এতদিন মামলা করেননি বলে এজাহারে উল্লেখ করেছেন যুবদল নেতা মশিউর।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal