Advertise top
নির্বাচন

চিকিৎসকের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী

বরিশাল নিউজ

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম    

চিকিৎসকের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী
জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ। ফাইল ফটো।

চিকিৎসকের পরামর্শে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী মোটরগাড়ী মার্কার আবুল কালাম আজাদ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে জাসদের এই নেতাকে সমর্থন জানিয়েছিল গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ।

 

৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই ঘোষণা দেন।

 

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগলেও দলের আহ্বান ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করে মাঠে সক্রিয় ছিলেন। তবে গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দেন। বর্তমান শারীরিক অবস্থায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় অনিচ্ছাসত্ত্বেও প্রচারণা বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal