Advertise top
বরিশাল

উজিরপুরে বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০১ এএম    

উজিরপুরে বাস চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদি টোল প্লাজার সামনে সাকুরা পরিবহনের একটি বাস চাপায় রিপন বিশ্বাস নামে একব্যক্তি নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

 

রিপন বিশ্বাস গ্রামীন ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বয়স আনুমানিক ৪৩ বছর। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দি গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal