বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম

বরিশাল জেলার হিজলা উপজেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ১৫ ঝুড়ি পাঙ্গাস মাছের পোনা জব্দ করা হয়েছে, যার ওজন প্রায় ৭৫ কেজি ।অসাধু জেলেরা নির্বিচারে এসব পোনা শিকার করছে বলে অভিযোগ মৎস্য অধিদপ্তরের।
উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলছেন, মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে শনিবার,২৬ এপ্রিল দুপুরে জাটকাবিরোধী অভিযানে নেমে এসব পাঙ্গাসের পোনা জব্দ করা হয়।
জব্দকৃত পাঙ্গাসের পোনা বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন