বরিশাল নিউজ, ভোলা
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

ভোলার মনপুরায় গণসংযোগে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৬ ফেব্রুয়রি সকালে এ ঘটনা ঘটে বলে জানান মনপুরা থানার ওসি শেখ ফরিদ উদ্দিন। তিনি বলেন, এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছেন তারা।
ভোলা-৪ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মো.মোস্তফা কামাল জানান, শুক্রবার সকালে তাদের কর্মীরা প্রচারে গেলে স্থানীয় বিএনপির কর্মীরা বাধা দেয়। বাধা উপেক্ষা করে প্রচার করতে গেলে তাদের মারধর করা হয়। এতে জামায়াতের ৫/৬ জন আহত হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
মরপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন জানান, জামায়াতের কর্মীরা তাদের প্রচারের ওপর হামলা করে। এতে বিএনপির পাঁচ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন