Advertise top
নির্বাচন

দেশ গড়তে নারী- পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: তারেক রহমান

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৯ পিএম       

দেশ গড়তে নারী- পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে: তারেক রহমান
বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক ) বরিশাল বিভাগীয় সমবেশে বক্তৃতা করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ছবি: বরিশাল নিউজ

বিএনপি চেয়ারপারসন তারিক রহমান বলেছেন, যে দল বা ব্যক্তি নারীদের সম্মান করতে জানেনা, তাদের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। তিনি বলেন, বাংলাদেশে ক্ষেতে- খামারে, গার্মেন্টস শিল্পে নারীরা কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। দেশ গড়তে হলে তাই নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এ প্রসঙ্গে তিনি হযরত খাদিজা (রা.) এর ব্যবসা পরিচালনা, হযরত আয়েশা (রা.) যুদ্ধ পরিচালনার ঘটনা উল্লেখ করেন।

 

এ প্রসঙ্গে তিনি জামায়াত ইসলামকে ইঙ্গিত করে বলেন, দলটির নেতা এক কলঙ্কিত শব্দে বাংলাদেশের নারীদের পরিচিত করেছেন।

 

বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আজ বুধবার, ৪ ফেব্রুয়ারি  দুপুর ১২ টা ১০ মিনিটে মঞ্চে উঠেন তারেক রহমান। বেলা ১-১০ বক্তৃতা শুরু করেন। প্রায় ২৫ মিনিট বক্তৃতা করেন তিনি।

 

তিনি বাংলাদেশে ’গুপ্ত’ নামে এক নতুন জালিম আবির্ভুত হয়েছে জানিয়ে সমাবেশে উপস্থিতদের কাছে প্রশ্ন করেন আপনারা তাদের চেনেন। এ সময় সমাবেশ থেকে আওয়াজ উঠে, “জামায়াত, জামায়াত।”

দলটির উদ্দেশ্যে তারেক রহমান আরো বলেন তারা নাকি দেশে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে। অথচ এখনই তারা জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, মা- বোনদের এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে।

 

বিএনপি চেয়ারম্যান আরো বলেন, “একটি দল বলছে ১২ তারিখ পরযন্ত মানুষের পা ধরে থাকবেন। আমি নেতাদের বলবো- ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকবেন। জনগণ পাশে না থাকলে কি হয় ৫ আগস্টতো তা দেখেছেন।”


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal