বরিশাল নিউজ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

ঢাকার হাতিরঝিল এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুল হামিদ খান নামে একজন পথচারী নিহত হয়েছেন। তার বাড়ী বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহাপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
আবদুল হামিদ গতরাত সোয়া ১২টার দিকে হাতিরঝিলের২ নাম্বার গেটের সামনে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন। তিনি মোটর সাইকেলে যাত্রী পরিবহনের কাজ করতেন।
নিহত ব্যক্তির প্রতিবেশী মো. কামরুজ্জামান দিপু জানান, রাতে আবদুল হামিদ হাতিরঝিল ৮ নম্বর রোডের একটি গ্যারেজে তার মোটরসাইকেল রেখে বাসায় ফিরছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন