Advertise top
আদালত-অপরাধ

সহিংসতায় র‌্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেফতার

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৮:৩৪ পিএম    

সহিংসতায় র‌্যাবের অভিযানে আরও ২৯০ জন গ্রেফতার
র‌্যাব লোগো

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সারাদেশে অভিযান চালিয়ে আরও ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এর মধ্যে ঢাকায় অভিযান চালিয়ে ৭১ জনকে গ্রেফতার করা হয়।

 

আজ শনিবার র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বাসসকে এ তথ্য জানান।

 

তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ জন এবং ঢাকার বাইরে ২১৯ জনসহ সারাদেশে মোট ২৯০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal