Advertise top
রাজনীতি

২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় ৩৬ মামলা

বরিশাল নিউজ ঢাকা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩, ০৮:১০ পিএম       

২৮ অক্টোবর সহিংসতার ঘটনায় ৩৬ মামলা
ঢাকায় মহাসমাবেশ ঘিরে বিএনপি-পুলিশ সংঘর্ষ। ছবি: অনলাইন

 

বিএনপির মহাসমাবেশের দিন গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় আসামি করা হয়েছে এক হাজার ৫৪৪ জনকে।এছাড়া অজ্ঞাতনামা অঅছে আরও অনেকে।

 

ডিএমপির মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি আজ  সোমবার,৩০ অক্টোবর দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, গত ২৮ অক্টোবর রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সহিংসতার ঘটনায় ৩৬টি মামলা রুজু করা হয়েছে। এতে এজাহারনামীয় আসামি করা হয়েছে ১ হাজার ৫৪৪ জনসহ অজ্ঞাতনামা আরও অনেককে। ডিএমপি বিভিন্ন থানায় এসব মামলা হয়েছে।

 

সরকার পতনের এক দফা দাবিতে গত শনিবার,২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে প্রথমে কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে তা আশপাশের  এলাকায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রধান অতিথির বক্তব্যের আগেই পণ্ড হয়ে যায় বিএনপির মহাসমাবেশ।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal