Advertise top
রাজনীতি

বরিশালে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পিএম    

বরিশালে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেফতার
লোগো- জামায়াত ইসলাম

 

পুলিশের অনুমতি না নিয়ে মিছিল করায় বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর নবগ্রাম রোডের খান সড়কের মুখ থেকে বুধবার তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

 

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, তাদের বিরুদ্ধে আগে থেকেই বিস্ফোরক আইনে মামলা ছিল। সেই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির, আলেম-ওলামাসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এ মিছিল করছিলেন তারা।

 

 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal