শরীফ হোসাইন, বরগুনা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পিএম

বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি দলীয় কর্মীদের হুসিয়ার করে বলেছেন, ‘দলীয় মনোনীত প্রার্থী নির্বাচনে জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে আমি কোন উন্নয়ন কাজ করব না।’
তিনি বলেন ‘অনেক কাজ দিয়েছি। সেসব কাজ শুরু হবে। কিন্তু যদি দেখি দলীয় প্রার্থী জয়ী হননি, তাহলে ওই ইউনিয়নে সত্যিই আমি কাজ করব না।’
বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার,১৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুসিয়ারি দেন।
নূরুল ইসলাম মনি বলেন, ‘দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে।’
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন