Advertise top
রাজনীতি

লকডাউন; ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল শুরু

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম       

লকডাইন; ৩৬ ঘণ্টা পর গোপালগঞ্জ হয়ে যানবাহন চলাচল শুরু
গোপালগঞ্জে অবরোধ শেষে যান চলাচল শুরু। ছবি- সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারনে  বন্ধ থাকা খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, যশোর, গোপালগঞ্জ থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন চলাচল আবার চলাচল শুরু হয়েছে।

 

গোপালগঞ্জ হয়ে চলাচলের কারনে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার পরিবহন মালিকরা বুধবার সন্ধ্যার পর থেকেই ওই পথে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এরফলে ওই রুটে প্রায় ৩৬ ঘণ্টা বাস ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

গত বুধবার সন্ধ্যা থেকে সহিংসতা ও সড়কে গাছ ফেলে অবরোধের কারণে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার সকাল ৬টার পর থেকে এ মহাসড়কে আবার বাস চলাচল শুরু হয়।

 

গোপালগঞ্জের ট্রাফিক ইনচার্জ পরিদর্শক জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মহাসড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় যান চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকালে ব্যারিকেড ও গাছের গুঁড়ি সরিয়ে নেওয়ার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

 

জানমালের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার দিনরাত খুলনা-ঢাকা মহাসড়কে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী কোনো পরিবহনের বাস চলতে দেখা যায়নি।

 

শুক্রবার সকাল থেকে আবার গোপালগঞ্জ হয়ে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে আবার যান চলাচল শুরু হয়।

 

পরিবহন মালিক ও শ্রমিকরা বলেন, প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬টা থেকে আবারও যান চলাচল শুরু হয়েছে। এর আগে মহাসড়কে অবরোধ ও প্রতিবন্ধকতা তৈরির জন্য ফেলা রাখা গাছ সরিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাকসহ বিপুল সংখ্যক যানবাহন বিভিন্ন স্থানে আটকে ছিল। সেগুলো এখন গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেছে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal