Advertise top
পটুয়াখালী

কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যু

বরিশাল নিউজ, পটুয়াখালী

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম    

কুয়াকাটায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ডাক্তারের মৃত্যু
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় ডাক্তার নাবিলার মৃত্যু। ছবি- বরিশাল নিউজ ডটকম

নাবিলা নুসরাত (৩২) পেশায় ডাক্তার। স্বামী, সহকর্মীসহ  সমুদ্রসৈকত কুয়াকাটায় বেড়াতে এসছিলেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় শনিবার,৭ নভেম্বর সন্ধ্যায় ইজিবাইক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।।

 

নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার বাসিন্দা ডা.মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন বলে জানা গেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর থেকে স্বামী ও দুই সহকর্মীর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। সেখানে একটি আবাসিক হোটেলে ওঠেন তারা। শনিবার বিকেলে তারা মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান।সন্ধ্যার পর ইজিবাইকে করে কুয়াকাটায় ফেরার পথে বটতলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে যানটি সড়কের পাশে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে নাবিলা গুরুতর আহত হন।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal