বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পিএম

ফল নিয়ে আপত্তি থাকলে রবিবার, ১ নভেম্বর থেকে শনিবার, ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করা যাবে।
শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এসএসসিতে প্রায় ১৩ লাখ খাতা পুনর্মূল্যায়নে এসেছিল। ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড বদলেছে। পাঁচ হাজার জন ফেল থেকে পাস করেছে। জিপিএ-৫ বেড়েছে তিন হাজার ৭৯ জনের।
আবেদন করতে হবে https://rescrutiny.eduboardresults.gov.bd ঠিকানায়। প্রথমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে বোর্ড নির্বাচন করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে মোবাইল নম্বর চাইবে। ওই নম্বরেই এসএমএসে পুনঃনিরীক্ষণের ফল জানানো হবে।
পরের ধাপে বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যেসব বিষয়ে আবেদন, সেগুলো বেছে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের ফি ১৫০ টাকা। দুই পত্রের বিষয়ে দুই পত্রেই আবেদন করতে হবে।
বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবায় ফি দেওয়া যাবে। ফি পরিশোধের পর পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ধাপ বুঝতে পোর্টালের ‘হেল্প’ বাটন দেখা যাবে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন