বরিশাল নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

এক বছর অপেক্ষার চাপ কমাতে এক বা দুই বিষয়ে ফেল করাদের এক মাসের মধ্যে পুনঃপরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার।
সচিবালয়ে শনিবার, ৩১ অক্টোবর ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এ উদ্যোগের কথা জানান। সম্ভব হলে এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষা হবে শুধু ফেল করা বিষয়ে।
এবার একটি বা দুটি বিষয়ে ফেল করেছে চার লাখ ২২ হাজার ৯০৫ জন। মোট অকৃতকার্য পাঁচ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
বর্তমান নিয়মে ফেল করা পরীক্ষার্থীকে পরের বছরের পরীক্ষায় বসতে হয়। তখন শুধু ফেল করা বিষয়ে বা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়া যায়। একটি-দুটি বিষয়ের জন্য পুরো এক বছর অপেক্ষায় শিক্ষাজীবনে পিছিয়ে পড়ার পাশাপাশি মানসিক চাপও বাড়ে।
পরীক্ষার তারিখ ও সময়সূচি নিয়ে আলাদা বিজ্ঞপ্তি আসার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন