Advertise top
স্মরণ

বাংলা ও বরিশালের শেরেবাংলার জন্মদিন আজ

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম    

বাংলা ও বরিশালের শেরেবাংলার জন্মদিন আজ
শেরেবাংলা এ কে ফজলুল হক। সংগৃহীত

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মদিন আজ সোমবার, ২৬ অক্টোবর। জন্ম তার ঝালকাঠির সাতুরিয়ায়।

 

বাঙালীর এ মহান নেতার জন্মদিনে বরিশাল নিউজ ডটকমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।

 

আবুল কাশেম ফজলুল হকের শৈশব, শিক্ষা ও রাজনীতির শুরু, সবই বরিশাল অঞ্চলে।

 

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের মিঞাবাড়িতে ১৮৭৩ সালের ২৬ অক্টোবর তার জন্ম। রাজাপুর তখন বরিশাল জেলার অংশ ছিল। এখন এটি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলায় পড়েছে। সাতুরিয়া ছিল তার মামাবাড়ি।

 

শৈশবের বড় অংশ তিনি মায়ের সঙ্গে সাতুরিয়ায় কাটান। সেখানকার জমিদার বাড়ির মক্তবে তার প্রথম পড়াশোনা শুরু হয়। পরে তিনি সাতুরিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

 

তার পৈতৃক নিবাস পটুয়াখালীর বাউফলে।

 

স্কুলজীবনে তিনি বরিশাল জেলা স্কুলে পড়েন। এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বরিশাল পৌরসভার কমিশনার নির্বাচিত হয়ে তার রাজনৈতিক জীবন শুরু হয়।

 

১৯৩৫ সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সঙ্গে নিয়ে তিনি যুক্তফ্রন্ট গঠন করেন।

 

কৃষক ও সাধারণ মানুষের নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। জনপ্রিয়তা পান ‘শেরেবাংলা’ নামে, যার অর্থ বাংলার বাঘ। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তিনি ইন্তেকাল করেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal