Advertise top
খেলা

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম    

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান

 

বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাবর আজমকে অধিনায়ক  করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়। তবে সেই দলে নেই স্পিডস্টার নাসিম শাহ।

 

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া নাসিম শাহ পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন। তার সুস্থ হতে ৬-৮ সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার হাসান আলী।

 

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। শঙ্কা ছিল তার খেলা নিয়েও। তবে শঙ্কা দূর করে তিনি আছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।

 

এদিকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবং ওসামা মীর। ১৫ জনের বাইরে তিনজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়েছে পাকিস্তান। তাঁরা হলেন— মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

 

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী। 

 

রিজার্ভ ক্রিকেটার

মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal