বরিশাল নিউজ
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ পিএম

শারদীয় দুর্গা উৎসবকে শান্তিপূর্ণ,নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে প্রশাসন,এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বরিশাল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৮।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার,১৭ অক্টোবর দুপুরে বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসআররবি-৮ এর অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম জানান, তারা ইতোমধ্যে ৭৫টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ৪৬টি এবং সিটি কর্পোরেশনের বাইরের ৪৪টিসহ মোট ৯০টি পূজা মণ্ডপ রয়েছে তাদের নজরদারিতে।
অধিনায়ক আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সতর্ক ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মিডিয়া ব্রিফিংয়ে শ্রী শ্রী শংকর মঠ মন্দিরের সভাপতি লিমন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক চিন্ময় দাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন