বরিশাল নিউজ
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

গৌরনদীর মহাসড়কে হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক অপু মাঝি (২৬) নিহত হয়েছেন।
পুলিশ বাসটি আটক করেছে। নিহত অপু কাতার প্রবাসী ছিলেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।
ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী ইউনিয়নে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে শুক্রবার, ১৬ অক্টোবর সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত অপু স্থানীয় কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ রোমান জানান, ঢাকাগামী বাসটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। বরিশাল থেকে ঢাকাগামী বাসটিও আটক করা হয়েছে। এসআই রোমান আরও জানান, ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন