বরিশাল নিউজ
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনকে সামনে রেখে বরিশালে নিবন্ধিত স্নাতকদের সংগঠিত করতে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটি হয়েছে।
বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের মতবিনিময় সভা সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে বুধবার, ১৪ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে কমিটির চেয়ারম্যান করা হয়।
সভা সূত্রে জানা গেছে, নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের পক্ষে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। উপস্থিত নেতারা ওই প্যানেলকে জেতাতে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন বলেও সূত্রগুলো জানায়।
বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আব্বাস উদ্দীন।
বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক নিবন্ধিত স্নাতকসহ অন্য স্নাতকেরা সভায় ছিলেন। উপস্থিতরা সিনেট নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন