Advertise top
গণমাধ্যম

লন্ডন থেকে মিরপুর, খালিদীর শেষযাত্রা

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম    

লন্ডন থেকে মিরপুর, খালিদীর শেষযাত্রা
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হয়েছেন।

 

বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে শনিবার, ১০ অক্টোবর সকাল ১১টার দিকে তার মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এরপর কফিন নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়ে। সেখানে দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত মরদেহ রাখা হয়। পরে মরদেহ যায় তার বাসায়, যেখানে স্বজনরা শেষবার তাকে দেখেন।

 

এরপর মরদেহ নেওয়া হয় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। সেখানে বেলা সাড়ে তিনটার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। বন্ধু, সহকর্মী ও বিভিন্ন স্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান। তাকে বিকাল পাঁচটার দিকে দাফন করা হয়।

 

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকাকালে ১ অক্টোবর রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তাঁকে স্থানীয় সময় পরদিন দুপুর দুইটা ২৩ মিনিটে মৃত ঘোষণা করা হয়। পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে ৮ অক্টোবর জোহরের নামাজের পর প্রথম জানাজা হয়।

 

সাংবাদিকতায় তার যাত্রা শুরু ১৯৮৯ সালে সানডে এক্সপ্রেস পত্রিকায়। এরপর তিনি ডেইলি স্টার ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করেন। তিনি ২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ছিলেন। নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নেতৃত্বে ২০০৬ সালে তিনি বিডিনিউজকে দেশের প্রথম ডটকম কোম্পানির রূপ দেন।

 


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal