Advertise top
অর্থনীতি

নিউমুরিং টার্মিনাল ইজারা: বরিশালে প্রতিবাদ, বিক্ষোভ

বরিশাল নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম       

নিউমুরিং টার্মিনাল ইজারা: বরিশালে প্রতিবাদ, বিক্ষোভ
নিউমুরিং টার্মিনাল ইজারা: বরিশালে প্রতিবাদ সমাবেশ। ছবি: বরিশাল নিউজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বরিশালে শুক্রবার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতাকর্মীরা।

 

এছাড়াও বৃহস্পতিবার রাজধানীর বিডা ভবনের সামনে বিক্ষোভে হামলার প্রতিবাদ করেন তারা।

 

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে আজ প্রতিবাদ সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বামপন্থিদের নেতৃত্বে আন্দোলনের মুখে তারা সেই গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসে। অথচ বিএনপি সরকার জনগণকে অন্ধকারে রেখে গত বৃহস্পতিবার ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিয়ে দিল।


 

তারা আরও বলেন, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৮০ শতাংশ নিয়ন্ত্রিত হয়। এর মধ্যে নিউমুরিং টার্মিনাল দিয়ে ৫৫ শতাংশ কনটেইনার ওঠানামা করে। এই বন্দর বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন। গত পাঁচ বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করে ধারাবাহিকভাবে রাজস্ব আয় বেড়েছে। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে মার্কিন নৌবাহিনীর সম্পর্ক রয়েছে। সেখানে মার্কিন রণতরী ভিড়তে পারে, যা বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

 

বাসদ নেতা দুলাল মল্লিক এতে সভাপতিত্ব করেন।  সমাবেশে বক্তব্য রাখেন শহিদুল শেখ, শহিদুল হাওলাদার, কমিউনিস্ট পার্টি ও ঝালকাঠি জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রেজওয়ান হোসেন সিয়াম, বরিশাল রিকশা ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন দিদার, আইয়ুব আলী তালুকদার, জাহিদুল ইসলাম শাহাদাত ও আবদুল মজিদ হাওলাদার।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal