Advertise top
রাজনীতি

জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে আ.লীগ: রাশেদ খাঁন

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম       

জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে আ.লীগ: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।ছবি: সংগৃহীত

৭১’র ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

 

তিনি বলেছেন, জামায়াতের ইন্ধনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে।

 

ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার,২৪ সেপ্টেম্বর আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

রাশেদ খাঁন বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। তার অভিযোগ সরকারের বিরুদ্ধে ৭১ এর ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে গেছে।

 

সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal