Advertise top
রাজনীতি

মিছিল থেকে রাস্তায় লুটিয়ে পড়ে মারা গেলেন যুবদল নেতা মনির

বরিশাল নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম       

মিছিল থেকে রাস্তায় লুটিয়ে পড়ে মারা গেলেন যুবদল নেতা মনির
মিছিল থেকে রাস্তায় লুটিয়ে পড়ে মারা গেলেন যুবদল নেতা মনির। ছবি: সংগৃহীত

বরিশাল নগরীতে সন্ত্রাসবিরোধী এক প্রতিবাদ মিছিলে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জি এম মনির হোসেন (৫৪) নামের এক যুবদল নেতা মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

 

তিনি বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। কাটপট্টি রোড দিয়ে মিছিল যাওয়ার সময় তিনি রাস্তায় লুটিয়ে পড়েন এবং শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু জানান, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশিল করার প্রতিবাদে মঙ্গলবার সকালে বরিশাল জেলা ও মহানগর যুবদলের মিছিল ছিল। জিএম মনির মহানগর যুবদলের মিছিলে অংশ নেন।

 

বাবলু বলেন, মিছিল নিয়ে যাওয়ার সময় নগরীর কাটপট্টি এলাকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাস্তায় পড়ে যান মনির হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তাঁর বাসা বরিশাল নগরীর রোকেয়া আজিম রোড এলাকায়। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

 

যুবদল বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম মনিরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।

 


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal