Advertise top
শিক্ষা

বরিশালে এসএসসিতে বদলে গেল ৩ হাজারের বেশি পরীক্ষার্থীর ফল, নতুন পাস ৭৯

বরিশাল নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম       

বরিশালে ফেল থেকে পাস ৭৯, জিপিএ ৫ পেয়েছে ১১২ এসএসসি পরীক্ষার্থী
বরিশাল শিক্ষা বোর্ড। ফাইল ছবি।

বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে ৭৯ জন পরীক্ষার্থী; আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর খাতা পুনর্নিরীক্ষণের পর এই নতুন ফলাফলের কথা জানান।

 

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, পুনর্নিরীক্ষণের পর ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। নতুন করে ১১২ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ১ হাজার ৫ জনের গ্রেড পয়েন্ট এবং ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে।

 

এর আগে ১০ অগাস্ট প্রকাশিত ফলাফলে বরিশাল বোর্ডে সার্বিক পাসের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ।


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal