বরিশাল নিউজ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

বরিশাল নগরীর একটি ময়লার স্তুপ থেকে দুইটি কাচের বোতলে ভরা দুইটি ভ্রুণ উদ্ধার করা হয়েছে। গতরাতে পরিচ্ছন্ন কর্মীরা নতুন বাজার বন অফিসের সামনে আবর্জনা পরিস্কার করার সময় এগুলো দেখতে পায়। ভ্রুনোর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকায় সারা দিনের জমানো ময়লা পরিষ্কার করার জন্য যান। ময়লা গাড়িতে তোলার সময় জাকির নামের একজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন ও ময়লার স্তূপে কাচের বোতল ভর্তি অবস্থায় মানবদেহের দুটি বাচ্চার অবয়ব দেখতে পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী পরিচ্ছন্নতাকর্মী জাকির জানান, ড্রেনের ময়লা সাফ করতে এসে আমরা কাচের বয়ামে দুটি বাচ্চা দেখতে পাই। একটি ছোট বয়ামে এবং আরেকটি বড় বোতলে পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি সবাইকে জানাই। পরে পাশেই নতুন বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে আসেন।
শেবাচিম হাসপাতালের লাশঘরের অস্থায়ী কর্মচারী আলমগীর হোসেন বলেন, ‘আমার ছোট ভাই জাকির ড্রেনে ময়লা তুলতে গিয়ে দুইটা কাচের বোতলে বাচ্চার অবয়ব দেখে আমাকে খবর দেয়। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। বোতলগুলো পুলিশ হেফাজতে রয়েছে।’
বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল বলেন, ঘটনাস্থল থেকে মানবদেহের ভ্রূণ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন