Advertise top
বরিশাল

বিসিসিতে হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইন করার পরিকল্পনা

বরিশাল নিউজ

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ এএম    

বিসিসিতে হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইন করার পরিকল্পনা
বরিশাল নগর ভবন। ফাইল ছবি

হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনে পরিচালনার জন্য কার্যক্রম হাতে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। এ লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

 

নগর ভবনে আয়োজিত রবিবার, ৬ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে অনুষ্ঠানের মাধ্যমে এসব আধুনিক সরঞ্জাম হস্তান্তর করা হয়। নাগরিক সেবা অধিকতর স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, বলছেন সংশ্লিষ্টরা।

 

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, নগরবাসী ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন।

 

বিসিসির ওয়েবসাইট barishalcity.gov.bd - এ রবিবার রাতে ব্রাউজ করে দেখা গেছে সেখানে প্রবেশ করা যাচ্ছে না। এছাড়া সিটি করপোরেশনের অন্য একটি ওয়েবসাইট https://bcc.nagoriksheba.org -এ প্রবেশ করতে পারলেও সেখান থেকে ওটিপি পাওয়া যাচ্ছে না।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal