Advertise top
শিক্ষা

ক্যাডার - নন ক্যাডার বিরোধ; বিএম কলেজে উপাধ্যক্ষের পদায়ন বাতিল

বরিশাল নিউজ

প্রকাশ : ২৮ আগষ্ট ২০২৬, ০৫:২৮ পিএম       

ক্যাডার - নন ক্যাডার বিরোধ;  বিএম কলেজে উপাধ্যক্ষের পদায়ন বাতিল
বরিশাল সরকারি বিএম কলেজ। ফাইল ছবি।

  বরিশাল সরকারি বিএম কলেজে বিসিএস ক্যাডার শিক্ষকদের বিরোধিতার মুখে নন ক্যাডার অধ্যাপক আবুল কালাম আজাদের উপাধ্যক্ষ পদে পদায়ন বাতিল করা হয়েছে।

 

 টানা সাত দিন আন্দোলনের পর গত বৃহস্পতিবার , ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ২০ আগস্টের প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে ওই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। তবে প্রশাসনিক কারণে সেই পদায়ন বাতিল করা হলো।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইসলামের ইতিহাস বিভাগের একদল শিক্ষার্থী অধ্যাপক আজাদকে যোগদানের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করতে থাকেন। একই সময়ে বিসিএস শিক্ষকদের পক্ষ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অন্য একটি দল অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে শিক্ষকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal