Advertise top
গণমাধ্যম

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করবো: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ০৭:১৬ পিএম       

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, রেগুলেট করবো:   তথ্য ও সম্প্রচার মন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রণালয়ে শুভেচ্ছা। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয় বরং রেগুলেট করার অঙ্গিকার করেছেন। মন্ত্রী হিসেবে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে রবিবার , ২৩ আগষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।


 

মন্ত্রী বলেছেন, মন্ত্রণালয়ের কাজ হবে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে রেগুলেট করা, কোনোভাবেই কন্ট্রোলের দিকে যাওয়া নয়।


 

তার ভাষায়, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করব। কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলের দিকে না যাই।’


 

নতুন দায়িত্ব পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী পার্থ। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা অনেক বড় একটা সুযোগ দিয়েছেন, ধন্যবাদ প্রধানমন্ত্রী।


 

সততা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরাকে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি। একইসাথে মুক্তিযুদ্ধসহ জাতীয় অর্জনের যেসব বিষয় নিয়ে দেশের মানুষ গর্ব করে, সেগুলোতেও ইতিবাচক প্রভাব ফেলার ওপর গুরুত্ব দেন।


 

বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত কঠিন এক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার এসেছে উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, আমরা ১০০% এফোর্ট দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে; কিন্তু নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং।


 

জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকার বিষয়টিও তুলে ধরেন তথ্যমন্ত্রী। বলেন, জুলাই আন্দোলনে গণমাধ্যম বা সংশ্লিষ্টদের ভূমিকাকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।


 

বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যাওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা বাংলাদেশকে একটা নতুন দিকে নিয়ে যাওয়ার। সবচেয়ে বড় কথা যে ড্যামেজগুলো হয়েছে সেগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা।’


 

তিনি আরও বলেন, ‘আমরা চাই যাতে আমাদের দ্বারা কোনো অন্যায় যেন না হয়। আমরা যাতে আগামীতে ঠিক করে কাজ করি, সবাই মিলে ভালোভাবে টিমওয়ার্ক করি।’


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal