Advertise top
খেলা

র‌্যাঙ্কিংয়ে ইতিহাস ; টেস্টে ৯ থেকে ৬ -এ বাংলাদেশ

বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ আগষ্ট ২০২৬, ০৪:৩০ এএম       

র‌্যাঙ্কিংয়ে  ইতিহাস ; টেস্টে ৯ থেকে ৬ -এ বাংলাদেশ
আইসিসির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ। ছবি: বরিশাল নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সমতার পর র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে টাইগাররা। এর আগে বাংলাদেশের অবস্থান ছিলো নয়ে।

 

সিরিজের প্রথম জয়ের বদৌলতে তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।  সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ২৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১,৮৭৮ পয়েন্ট, আর রেটিং ৭৮। বাংলাদেশের নিচে রয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।

 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি সিরিজের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তাদের রেটিং ১২৬। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ১১৯। এরপর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড রয়েছে শীর্ষ পাঁচে।

 

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে সেটিই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দ্বিতীয় জয়। শেষ টেস্টে অবশ্য ইনিংস ব্যবধানে হারে টাইগাররা


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal