বরিশাল নিউজ স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগষ্ট ২০২৬, ১১:৩৬ এএম

শরিফুল ইসলামকে কট বিহাইন্ড করে সফরকারীদের ইনিংসের ইতি টানেন মিচেল স্টার্ক। এরফলে ৬৪ রানে থামতে হলো বাংলাদেশকে। তবে শঙ্কা ছিল আরও কম রানে গুটিয়ে যাওয়ার। কিন্তু শেষ জুটির দৃঢ়তায় তো আর হয়নি।
অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে কিপারের গ্লাভসে ধরা পড়েন শরিফুল। ভাঙে ৩৫ বল স্থায়ী ২৫ রানের জুটি। ইনিংসে এটাই বাংলাদেশের সেরা জুটি।
১৯ বলে তিন চারে ১৪ রান করেন শরিফুল। ১১ নম্বরে নেমে ইনিংসে সর্বোচ্চ রান বাঁহাতি এই ব্যাটসম্যানের।
টেস্টে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের কোনো ইনিংসে সর্বোচ্চ রান এলো ১১ নম্বর ব্যাটসম্যানের হাত ধরে। প্রথমবার তালহা জুবায়ের, ২০০৪ সালে করেছিলেন চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে ।
২৬ বলে দুই চারে ১১ রানে অপরাজিত থাকেন তাইজুল।
১০ ওভারে স্রেফ ১২ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সফলতম বোলার স্টার্ক।
টেস্টে বাংলাদেশের এর চেয়ে কম রানের ইনিংস আছে তিনটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪ ওভারে ৬৪ (সাদমান ০, তানজিদ ০, মুমিনুল ৯, শান্ত ০, মুশফিক ৫, লিটন ০, মিরাজ ১১, হাসান ১০, তাইজুল ১১*, তাসকিন ১, শরিফুল ১৪।
স্টার্ক ১০-৬-১২-৬, হেইজেলউড ১১-২-১৮-১, কামিন্স ১০-৪-২৫-৩, ওয়েবস্টার ৩-০-৮-০)
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন