বরিশাল নিউজ , পটুয়াখালী
প্রকাশ : ১৭ আগষ্ট ২০২৬, ০৫:০১ পিএম আপডেট : ১৭ আগষ্ট ২০২৬, ০৫:২৭ পিএম

ফজরের সুন্নত নামাজ আদায় করার সময় সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামের এক ইমাম।
পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে সোমবার,১৭ আগস্ট এই ঘটনা ঘটে।
মৃত হাফেজ আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার মাওলানা আব্দুস সালামের একমাত্র সন্তান। তিনি পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রায় দেড় বছর ধরে ওই বাজার মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ।
নিয়মিত নামাজ পড়ানোর পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত সুমধুর। নম্র স্বভাব ও সুন্দর আচরণের কারণে মুসল্লিদের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন।
আতাউল্লাহর প্রতিবেশী বলেন, আতাউল্লাহ অত্যন্ত শান্ত ও ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন