Advertise top
বরিশাল

১৮ বছর পর বাড়ি ফিরলেন ‘নিঁখোজ’ আলমগীর

বরিশাল নিউজ

প্রকাশ : ০৪ আগষ্ট ২০২৬, ০৯:২৯ পিএম    

১৮ বছর পর বাড়ি ফিরলেন নিঁখোজ আলমগীর,  পাথরঘাটা, বরগুনা
বাড়ি ফিরলেন ‘নিঁখোজ’ আলমগীর। ছবি: বরিশাল নিউজ

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামের বাসিন্দা আলমগীর হাওলাদার। ১৮ বছর নিখোঁজ ছিলেন। অবশেষে ফিলে এসেছেন নিজের বাড়ীতে।

 

কিন্তু সেই বাড়ীতে নেই বাবা- মা।পাঁচ বছর আগে মারা গেছেন তারা। স্ত্রী অন্যত্র সংসার পেতেছেন। মেয়ে খাদিজা নানা বাড়ীতে বড় হয়েছে।পরে বিয়ে হয়ে গেছে তারও।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে জীবিকার সন্ধানে স্ত্রী আমেনা বেগম ও ছোট মেয়ে খাদিজাকে নিয়ে ঢাকায় যান আলমগীর। সেখানে তিনি দৈনিক শ্রমিক এবং তার স্ত্রী একটি গার্মেন্টসে কাজ করতেন। ওই বছরের নভেম্বর মাসে পোস্তগোলা এলাকায় কাজের খোঁজে বের হলে আলমগীর নিখোঁজ হন।

 

আলমগীরের দাবি, সেদিন একটি অপহরণকারী চক্র তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর শুধু নির্যাতনের কাহিনী।

 

আলমগীর জানান, গত ২৮ জুলাই গভীর রাতে ঢাকার পোস্তগোলা ব্রিজের পাশে তাকে ও আরও প্রায় ৩০ জনকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক ব্যক্তি তাকে এক দিনের জন্য বালুবাহী জাহাজে কাজ দেন। সেই কাজের ৫০০ টাকা মজুরি দিয়ে তিনি গত ২৯ জুলাই নিজ বাড়ি পাথরঘাটায় ফিরে আসেন।

 

আলমগীরের দাবি, ‘সরকার পরিবর্তনের পর অপহরণকারীরা নিজেদের নিরাপত্তার কথা ভেবে তাদের ছেড়ে দিয়েছে!

 

তবে আলমগীরের অপহরণ, ১৮ বছর আটকে রাখা এবং জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal