Advertise top
আদালত-অপরাধ

বালু উত্তোলন; জব্দ ২ ড্রেজার ও ২ বাল্কহেড, জরিমানা ৬ লাখ টাকা

বরিশাল নিউজ

প্রকাশ : ০১ আগষ্ট ২০২৬, ১০:৩১ পিএম       

 বালু উত্তোলন;  জব্দ ২ ড্রেজার ও ২ বাল্কহেড, জরিমানা ৬ লাখ
চরমোনাই নাইন্দার চর এলাকা থেকে আটক অবৈধভাবে বালু উত্তোলনকারী। ছবি: সংগৃহীত

অবৈধভাবে বালু উত্তোলনের সময় চরমোনাই নাইন্দার চর এলাকা থেকে দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করে।

 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল চরমোনাই নাইন্দার চরসংলগ্ন এলাকায় ওই অভিযান চালায়।

 

 

পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করেন। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক বালু উত্তোলনকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ সকলকে ছেড়ে দেওয়া হয়।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal