Advertise top
বরিশাল

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৯ পিএম    

বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি।

বরিশালের বাবুগঞ্জে গতরাতে ট্রাক ও মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষে রোহিত মণ্ডল নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার  বয়স ২৩ বছর। বাবুগঞ্জ এলাকার মাধবপাশায় ওই দুর্ঘটনা ঘটেছে। রোহিতের বাড়ী গোপালগঞ্জ, বাবার নাম প্রফেন্দ্রনাথ মণ্ডল।

 

এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানার হেফাজতে রাখা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে জানান তিনি।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে একটার দিকে তারা সংঘর্ষের শব্দ শুনে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন।  দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রোহিত মণ্ডল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal