বরিশাল নিউজ
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৯:০৩ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৯:১৫ পিএম

বরগুনা জেলার আমতলী থেকে ঢাকার গিয়েছিলেন এক যাত্রী। সময় বাচাতে বাইক চালিয়ে শুরু করেন যাত্রা। ভুক্তভোগী ওই যাত্রী জানিয়েছেন ২৫০ কিলোমিটার দূরত্বের ওই পথে তাকে সাতটি জায়গায় থেমে টোল দিতে হয়েছে।
তিনি বলেন, প্রতিটি টোল প্লাজায় তাকে কম করে হলেও পাঁচ মিনিট করে দাঁড়াতে হয়েছে। এতে সময় বাচানোর তার প্লান অনেকটা ভেস্তে যায়।
যে সব জায়গায় তাকে টোল দিতে হয়েছে তার একটি হিসাবও তিনি দিয়েছেন ফেসবুকে। এরমধ্যে পটুয়াখালীতে ১০টাকা,পায়রা সেতুতে ২০টাকা, বরিশালের দপদপিয়া সেতুতে ১০ টাকা, ইচলাদী -১০ টাকা,
ভাঙ্গায় ১০ টাকা,পদ্মা সেতুতে ১০০ টাকা, আর ধলেশ্বরী সেতুতে ২০ টাকাসহ মোট ১৮০ টাকা টোল দিতে হয় তাকে।
ওই ভুক্তভোগী যাত্রী তৌফিক এইচ লিমন টোল প্লাজার স্থায়িত্বের মেয়াদ, ইজারাদার এবং জনপ্রতিনিধিদের ভুমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ছবি: তৌফিক এইচ লিমন এর ফেসবুক থেকে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন