বরিশাল নিউজ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০১:০৮ পিএম আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০১:১০ পিএম

‘আওয়ামী লীগের দোসর’ এই অভিযোগ এনে বরিশালে সিভিল সার্জনের অফিস রুমে তালা লাগিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার, ২৬শে জুলাই সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করেন তারা।
বরিশাল জেলা সিভিল সার্জন পদে আজ রবিবার, ২৬শে জুলাই ডা. মো মনিরুজ্জামান এর যোগদান করার কথা ছিল। তিনি আন্দোলনের সময় বরিশালে গৌরনদীতে কর্মরত ছিলেন। পরে ওএসডি হন বলে জানা গেছে।
বর্তমান সিভিল সার্জন ডা.মঞ্জুর ই ইলাহি বর্তানে ছুটিতে আছেন।

সকালে শিক্ষার্থীরা সিভিল সার্জনের রুমে বসে অন্যান্য কর্মকর্তাদের সাথে নতুন সিভিল সার্জনের যোগদানে আপত্তি জানিয়ে কথা বলেন। পরে তারা রুম থেকে বের হলে, রুমে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন