Advertise top
রাজনীতি

১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহবান

বরিশাল নিউজ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম       

১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার আহবান
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলন। ছবি: বরিশাল নিউজ

বরিশালে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহ ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।  আগামী ১৮ জুলাই, শনিবার দুপুর ২টায় বরিশালের হেমায়েদ উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

সভায় সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক মুয়াযযম হোসাইন হেলাল। 

 

সমাবেশ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার, ১৬ জুলাই বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সংবাদ সম্মেলনে এই আহবান জানান অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

 

তিনি বরিশালের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৮ জুলাইয়ের বরিশাল বিভাগীয় সমাবেশে দল-মত নির্বিশেষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ন্যায্য দাবি আদায়ের গণআন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদীস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চাঁন। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal