Advertise top
শিক্ষা

চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল নিউজ, চট্টগ্রাম

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১১:০৬ পিএম    

চট্টগ্রামের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

====================================================================================

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এই পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক আদেশে আজ  শুক্রবার এ কথা জানানো হয়।

 

বোর্ডের বরাত দিয়ে বাসস জানিয়েছে,চট্টগ্রাম অঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকের (ডিসি) প্রতিবেদন ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শনিবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি), মাদ্রাসার ইংরেজি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

 

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম বোর্ডের অধীন জেলাসমূহ ব্যতীত দেশের অন্যান্য সকল সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন অন্যান্য জেলার আগামীকালের নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

 

এর আগে আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে ওই পাঁচ জেলার আগামীকাল ১১ জুলাই শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করে।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal