Advertise top
আদালত-অপরাধ

মিন্নি কাশিমপুর থেকে বরিশাল কারাগারে

মিন্নি কাশিমপুর থেকে বরিশাল কারাগারে

প্রকাশ : ২৭ জুন ২০২৬, ১০:২৬ পিএম       

মিন্নি কাশিমপুর থেকে বরিশাল কারাগারে
বরিশাল কারাগারে আয়শা সিদ্দিকা মিন্নি। ফাইল ফটো।

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সাজা পাওয়া তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে এখন বরিশাল কারাগারে রাখা হয়েছে। সাক্ষাতের সুবিধার জন্য তার বাবার অনুরোধে মিন্নিকে গত মে মাসে কাশিমপুর মহিলা কারাগার থেকে বরিশালে স্থানান্তর করা হয়।

 

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ বলেন, “কাশিমপুরে গিয়ে দেখা করতে অসুবিধা হওয়ায় মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের আবেদনে তাকে বরিশাল কারাগারে রাখা হয়েছে।

তিনি আরো জানান, “ফাঁসির দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাকে নিয়ম অনুযায়ী সাধারণ বন্দিদের থেকে আলাদা রাখা হয়েছে। তার সাথে আরো চার মহিলা ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দি আছে।”

মিন্নি নামাজ-রোজা করে সময় কাটান। সঙ্গে থাকা অন্য বন্দিদের থেকে তিনি নিজেকে আলাদা রাখার চেষ্টা করেন। কারাগার থেকে যেসব খাবার দেওয়া হয়, সেগুলোই তিনি খেয়ে থাকেন বলেন তিনি।

 

২০১৯ সালের ২৬ জুন দুপুরে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তার স্বামী রিফাতকে। ওই ঘটনার একটি রোমহর্ষক ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা।

 

ওই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। মামলায় মিন্নিকে ১ নম্বর সাক্ষী করা হয়েছিল।

 

পরে হত্যাকাণ্ডে পুত্রবধূর জড়িত থাকার অভিযোগ তুললে আলোচনা নতুন মোড় নেয়। ১৬ জুলাই মিন্নিকে বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সেদিন রাতে তাকে রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

এর মধ্যে ২ জুলাই মামলার প্রধান সন্দেহভাজন সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। নয়ন বন্ডের সাথে মিন্নির সম্পর্কের জের ধরে ওই হত্যাকান্ড ঘটে । পরের বছরের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয় আসামির ফাঁসির রায় হয়। এ রায়ের বিরুদ্ধে মিন্নি উচ্চ আদালতে আপিল করেছেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal