বরিশাল নিউজ
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১১:৩৪ পিএম

২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। নগরবাসীর সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার এ কথা জানান।
পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ সবরকম প্রতিরোধ মুলক ব্যবস্থা গ্রহণ করছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে সেখানেই পুলিশ অভিযান পরিচালনা করছে। অনেকে গ্রেফতারও হয়েছে। নগরীতে স্ট্রাইকিং ফোর্স, পিকেটিং টিম রিজার্ভ থাকবে। আশা করি মহানগরীতে জনগণের কোনো রকম অসুবিধা হবে না।
উল্লেখ্য সরকার ঘোষণায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন