বরিশাল নিউজ, পটুয়াখালী
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:০৬ পিএম আপডেট : ১৭ জুন ২০২৬, ১১:৩২ পিএম

পটুয়াখালী সদরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মো. নুহ (২৬) ও আশরাফ (৫০) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে বুধবার, ১৭ জুন বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নেমেছিলেন শ্রমিক আশরাফ। কিছুক্ষণ পর তার সাড়াশব্দ না পেয়ে অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতরে নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা বিষয়টি টের পেয়ে সেপটিক ট্যাংকের কিছু অংশ ভেঙে ভিতরে ঢুকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর জানান মৃত আশরাফ ও নুহের বাড়ি কমলাপুর ইউনিয়নের চৌদ্দভূড়িয়া গ্রামের পাশাপাশি বাড়ি। তাদের মধ্যে আশরাফ রাজমিস্ত্রী কাজ করতেন এবং নুহ দিনমজুর ছিলেন। আশরাফের স্ত্রী ও ৩ সন্তান রয়েছে। আর নুহ সদ্য বিয়ে করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬
Developed By NextBarisal
মন্তব্য লিখুন