Advertise top
রাজনীতি

এনসিপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:৪৪ পিএম    

এনসিপিতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
বরিশালে এনসিপিতে যোগদান অনুষ্ঠান। ছবি: বরিশাল নিউজ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছে  বিভিন্ন উপজেলার গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার, মে দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি, এনসিপি বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা।

 

যোগদানকারীরা হলেন, গণঅধিকার পরিষদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাসুম হাওলাদার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম রিয়াদ, কেদারপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, উজিরপুর উপজেলার আজমিয়া বিশ্বাস, বশির উদ্দিন, আবু নোমান, গৌরনদীর তানজিল ইসলাম শুভ, মো. রবিন, মেহেন্দিগঞ্জের মো. সুমন, মেজবাহ উদ্দিন, সাসুদ রানা, জাকারিয়া, শিফাত, তারেক, মুলাদীর বাকেরগঞ্জের রিয়াজুল ইসলাম রিয়াজ, ছাত্র শক্তি বরিশাল সদরের মো. তামিম, তাসিন ইসলাম আলভি, রাতুল, মো. মৃদুল, গৌরনদীর মো. জিদান, শাওন সরদার, উজিরপুরের মিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক নেতাকর্মী।


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal