Advertise top
আদালত-অপরাধ

এজলাসে হামলা; সভাপতি লিংকন জামিনে মুক্ত, কারাগারে আইনজীবী সাঈদ

বরিশাল নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ পিএম    

এজলাসে হামলা; সভাপতি লিংকন জামিনে মুক্ত, কারাগারে আইনজীবী সাঈদ
সিএমএম কোর্ট, বরিশাল

দেশব্যাপি আলোচিত বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাসে হামলা, ভাঙচুর ও বিচারকের সাথে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া আইনজীবী সমিতির সভাপতি সাদেকুর রহমান লিংকনসহ ১১ জনকে জামিন দিয়েছেন বিচারক। তবে আসামী মিজানুর রহমান সাঈদকে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

 

দ্রুত বিচার আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিরাজুল ইসলাম রাসেলের আদালত আজ ২ মার্চ বিকাল ৩টার দিকে অনুষ্ঠিত শুনানী শেষে এই আদেশ দেন।

 

দ্রুত বিচার আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানিয়েছেন, শুনানি শেষে ১২ জন আইনজীবীর মধ্যে ১১ জনকে ২০০ টাকার বন্ডে জামিন দেওয়া হয়।

 

আজকের জামিন শুনানিকে কেন্দ্র করে জেলা জজ আদালত প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বরিশালে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনূসকে জামিন দেওয়ার প্রতিবাদ করতে গিয়ে এজলাশ ভাংচুরের ঘটনা ঘটায় বিএনপিপন্থী আইনজীবীরা ।

 

এই ঘটনায়, ওইদিনই, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে প্রধান আসামি করে মোট ১২ জনের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার।

 

এই ঘটনায় গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আইনজীবী সমিতির আদালত বর্জনের ঘোষণায় কার্যক্রম অচল হয়ে পড়ে। এছাড়াও এই মামলার ১২ আসামীর সনদ বাতিলের আবেদন জানিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

 

এই অবস্থায় আন্দোলনকারী আইনজীবীরা মক্কেলদের অসুবিধার কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহার করে রবিবার থেকে আদালতের কার্যক্রম শুরু করেন।   


 


মন্তব্য লিখুন


Ish Brand

সর্বশেষ

এ সম্পর্কিত আরও পড়ুন

সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal