Advertise top
রাজনীতি

১৯ মাস পর প্রকাশ্যে অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস

বরিশাল নিউজ

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম    

১৯ মাস পর প্রকাশ্যে অ্যাডভোকেট তালুকদার মো ইউনুস
জামিনে মুক্ত বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস । ছবি: বরিশাল নিউজ

 বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস দুই মামলায় জামিন পেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশে রাজনৈতিক পরিস্থিতির কারনে আইনজীবী ও মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান।  ১৯ মাস পর তিনি আজ সোমবার, ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ এর আদালতে আত্মসমর্পন করলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

 

আত্মগোপনে থাকার সময় তার নামে একাধিক মামলা দায়ের হয়। তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

 

তিনি ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন তিনি আদালতে নিয়মিত মামলা পরিচালনা করতেন।


 


মন্তব্য লিখুন


সম্পাদক ও প্রকাশক: শাহীনা আজমীন ।। স্বত্ব © বরিশাল নিউজ ২০২৬

Developed By NextBarisal